রোববার, ১২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সভাপতি ফজলে রাব্বিকে সংবর্ধনা

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলার একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতির পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি ফজলে রাব্বি। সঞ্চালনা করেন সদস্য সচিব ও প্রধান শিক্ষক ফজলুল করিম। অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

পরিচিতি পর্ব শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, অভিভাবক সদস্য হাবিবুর রহমান হাবিব এবং শিক্ষক প্রতিনিধি ফয়সাল আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল, বুল্লাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই, লাখাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, শিক্ষক আব্দুর রাজ্জাক, শাহবায়েজিদ ইসলামী একাডেমির প্রধান শিক্ষক জুবায়ের আহমেদ এবং ছাত্রনেতা এসএম জুবায়ের আহমেদ ও রবিউল ইসলাম রবি।

বক্তারা বলেন, উপজেলার একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠানটি নানা অবকাঠামোগত ও প্রশাসনিক সমস্যায় রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধান এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি নারী শিক্ষার প্রসারে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ফজলে রাব্বি বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত উন্নয়ন সম্ভব। তিনি সবার সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান এবং প্রতিষ্ঠানটিকে উপজেলার একটি আদর্শ নারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

#লাখাই #নারীশিক্ষা #বিদ্যালয়

চেকপোস্ট

রোববার, ১২ জুলাই ২০২৬

লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত