বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

দ্রুত বিচার ও পুনঃতদন্তের আহ্বান

শাপলা গণহত্যা ও ব্লগার হত্যার বিচার দ্রুত করার দাবি জেডিপির

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনা ও ব্লগার হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।

একই সঙ্গে শাপলা চত্বরের ঘটনার প্রেক্ষাপট তৈরির জন্য কয়েকটি বামপন্থি সংগঠনকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৫ মে) রাতে রাজধানীর শাহবাগে শাপলা গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত ‘সাদা পাঞ্জাবির মিছিল’-এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাসহ সেই সময়ের ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করা প্রয়োজন।

নাঈম আহমাদ অভিযোগ করেন, ওই সময়ের ঘটনাপ্রবাহ তৈরিতে সিপিবি, বাসদ, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের ভূমিকা ছিল এবং এজন্য তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

তিনি আরও দাবি করেন, ২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ গঠনের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছিল, যা পরবর্তীতে ভিন্ন রূপ নেয়।

জেডিপি আহ্বায়ক বলেন, শাপলা চত্বরে ধর্মপ্রাণ মানুষের সমাবেশের সময় কঠোর অভিযান চালানো হয়েছিল এবং পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে।

গণজাগরণ মঞ্চের তৎকালীন মুখপাত্র সম্পর্কে তিনি কিছু অভিযোগও করেন এবং ওই সময়ের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এছাড়া ব্লগার হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ওই সব ঘটনার পুনঃতদন্ত প্রয়োজন। পূর্বে যেসব ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল, সেগুলো পুনর্বিবেচনার দাবি জানান তিনি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার আহ্বানও জানান জেডিপি আহ্বায়ক।

#বিচার_দাবি #শাপলা_চত্বর #জেডিপি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শাপলা গণহত্যা ও ব্লগার হত্যার বিচার দ্রুত করার দাবি জেডিপির

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনা ও ব্লগার হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।

একই সঙ্গে শাপলা চত্বরের ঘটনার প্রেক্ষাপট তৈরির জন্য কয়েকটি বামপন্থি সংগঠনকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার (৫ মে) রাতে রাজধানীর শাহবাগে শাপলা গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত ‘সাদা পাঞ্জাবির মিছিল’-এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জেডিপির আহ্বায়ক নাঈম আহমাদ এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাসহ সেই সময়ের ব্লগার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত সম্পন্ন করে রায় কার্যকর করা প্রয়োজন।

নাঈম আহমাদ অভিযোগ করেন, ওই সময়ের ঘটনাপ্রবাহ তৈরিতে সিপিবি, বাসদ, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের ভূমিকা ছিল এবং এজন্য তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।

তিনি আরও দাবি করেন, ২০১৩ সালে শাহবাগে গণজাগরণ মঞ্চ গঠনের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছিল, যা পরবর্তীতে ভিন্ন রূপ নেয়।

জেডিপি আহ্বায়ক বলেন, শাপলা চত্বরে ধর্মপ্রাণ মানুষের সমাবেশের সময় কঠোর অভিযান চালানো হয়েছিল এবং পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে পরিবর্তন আসে।

গণজাগরণ মঞ্চের তৎকালীন মুখপাত্র সম্পর্কে তিনি কিছু অভিযোগও করেন এবং ওই সময়ের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এছাড়া ব্লগার হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ওই সব ঘটনার পুনঃতদন্ত প্রয়োজন। পূর্বে যেসব ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল, সেগুলো পুনর্বিবেচনার দাবি জানান তিনি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার আহ্বানও জানান জেডিপি আহ্বায়ক।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত