হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা-এর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এপ্রিল/২০২৬ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় হাসপাতালের সকল চিকিৎসক, কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন।
সভায় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মুকতাদিরসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।
সভাপতির বক্তব্যে ডা. কাজী শামসুল আরেফীন হাসপাতালের আন্তঃ ও বহিঃবিভাগ এবং জরুরি বিভাগে সেবার মান বৃদ্ধি, সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেন।
তিনি হাসপাতাল চত্বরে বাগান তৈরি ও সেবাদান ইউনিটগুলোতে জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এছাড়া সেবাদান কার্যক্রম আরও গতিশীল করা, নিয়মিত টিম মিটিং আয়োজন, রোগীদের খাদ্য ও পথ্য সঠিকভাবে তদারকি এবং কর্মীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় এএনসি, পিএনসি ও প্রসবসেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সিস্টেমে তথ্য সময়মতো আপলোড করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় হাসপাতালের কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে এবং প্রয়োজন অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের সিদ্ধান্তও গৃহীত হয়।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬