হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ পূর্ব গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বামৈ পূর্ব গ্রামের জাহাঙ্গীর ও ইসমাইল মিয়ার লোকজনদের মধ্যে একটি রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে রুমান মিয়া, মুজাক্কির, আব্দুস সত্তার, হাবিব মিয়া, আবু আইয়ুব, রায়েল মিয়া ও সুতন মুন্সিসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েকজনকে ছেড়ে দেন। গুরুতর আহত রায়েল মিয়াকে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬