বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পালিয়ে যায় দুই যুবক

খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, প্রাণে বাঁচলেন আশিক

ছবি: চেকপোস্ট

খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি। বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে খুলনা সদর থানার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমারা মেইন রোডে মা মোটরসের মালিক তরিকুল ইসলাম অনিকের দোকানে বসে কথা বলছিলেন ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুর রহমান। কিছুক্ষণ পর দুই যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আশিকুর রহমান অক্ষত অবস্থায় বেঁচে যান। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আশিকুর রহমান ৮৪, শেরেবাংলা রোড হাজীবাড়ির মোড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।

খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গুলির ঘটনা কীভাবে ঘটেছে, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

#খুলনা #পুলিশ #গুলিরঘটনা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, প্রাণে বাঁচলেন আশিক

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে গেছেন তিনি। বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে খুলনা সদর থানার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগমারা মেইন রোডে মা মোটরসের মালিক তরিকুল ইসলাম অনিকের দোকানে বসে কথা বলছিলেন ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুর রহমান। কিছুক্ষণ পর দুই যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আশিকুর রহমান অক্ষত অবস্থায় বেঁচে যান। এরপর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আশিকুর রহমান ৮৪, শেরেবাংলা রোড হাজীবাড়ির মোড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।

খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গুলির ঘটনা কীভাবে ঘটেছে, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত