হবিগঞ্জের লাখাই উপজেলায় যোহরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় সমসু মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের শালদিঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সমসু মিয়া উপজেলার শালদিঘা গ্রামের মৃত হিরাই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে লাখাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আরিফ মিয়াসহ তিন আরোহী মোটরসাইকেলে করে উপজেলার কালাউক এলাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে শালদিঘা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে সমসু মিয়ার সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় সমসু মিয়া গুরুতর আহত হন। এ ছাড়া মোটরসাইকেলে থাকা সাবেক ভাইস চেয়ারম্যানসহ অপর দুই আরোহীও আহত হন।
স্থানীয়রা আহত সমসু মিয়াকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে সিলেটে নেওয়ার পথেই তিনি মারা যান বলে জানা গেছে।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬