মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মূল পাতা

সারাদেশ

শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে

হিমেল বাতাসে কাবু কুড়িগ্রাম, বেড়েছে শীতের অনুভূতি

ছবি : চেকপোস্ট

উত্তরের জেলা কুড়িগ্রামে হিমেল বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। ভোররাত থেকেই ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও কৃষকদের ভোগান্তি বেড়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রিতে। তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

মঙ্গলবার ভোররাত থেকেই জেলায় ঠান্ডার প্রকোপ বেশি ছিল। সকাল ১০টার দিকে সূর্যের দেখা মিললেও রোদের তাপ ছিল কম। জীবিকার তাগিদে সকালে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী মানুষকে শীত উপেক্ষা করেই কাজে ছুটতে হয়েছে। অন্যদিকে ঠান্ডা বাতাসের মধ্যে মাঠে কাজ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষকরাও।

কৃষক সাধুরাম চন্দ্র বর্মণ বলেন, “সকালে ঘুম থেকে উঠে জমিতে কাজ করতে এসেছি। কিন্তু শীত ও ঠান্ডা বাতাসে শরীর কাঁপছে। এ অবস্থায় মাঠে কাজ করতে কষ্ট হচ্ছে।”

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, নিম্নচাপের প্রভাবে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে ঠান্ডা বাতাস শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। নিম্নচাপের পরিস্থিতির ওপর আবহাওয়ার পরিবর্তন নির্ভর করবে। এর প্রভাব কেটে গেলে আবহাওয়া স্বাভাবিক হতে পারে।

#কুড়িগ্রাম #শীতেরদাপট #হিমেলবাতাস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

হিমেল বাতাসে কাবু কুড়িগ্রাম, বেড়েছে শীতের অনুভূতি
0:00 0:00
1.0x
চেকপোস্ট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হিমেল বাতাসে কাবু কুড়িগ্রাম, বেড়েছে শীতের অনুভূতি

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

উত্তরের জেলা কুড়িগ্রামে হিমেল বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। ভোররাত থেকেই ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও কৃষকদের ভোগান্তি বেড়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ ডিগ্রিতে। তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

মঙ্গলবার ভোররাত থেকেই জেলায় ঠান্ডার প্রকোপ বেশি ছিল। সকাল ১০টার দিকে সূর্যের দেখা মিললেও রোদের তাপ ছিল কম। জীবিকার তাগিদে সকালে কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী মানুষকে শীত উপেক্ষা করেই কাজে ছুটতে হয়েছে। অন্যদিকে ঠান্ডা বাতাসের মধ্যে মাঠে কাজ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষকরাও।

কৃষক সাধুরাম চন্দ্র বর্মণ বলেন, “সকালে ঘুম থেকে উঠে জমিতে কাজ করতে এসেছি। কিন্তু শীত ও ঠান্ডা বাতাসে শরীর কাঁপছে। এ অবস্থায় মাঠে কাজ করতে কষ্ট হচ্ছে।”

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, নিম্নচাপের প্রভাবে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে ঠান্ডা বাতাস শীতের অনুভূতি বাড়িয়ে দিয়েছে। নিম্নচাপের পরিস্থিতির ওপর আবহাওয়ার পরিবর্তন নির্ভর করবে। এর প্রভাব কেটে গেলে আবহাওয়া স্বাভাবিক হতে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত