মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মূল পাতা

সারাদেশ

নিয়মিত নজরদারির দাবি পথচারীদের

দিরাই বাজারে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান, দোকানকে জরিমানা

দিরাই প্রতিনিধি::
দিরাই প্রতিনিধি::
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬
দিরাই বাজারে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান, দোকানকে জরিমানা
ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাই বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌরসভা। ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করে যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের নেতৃত্বে দিরাই বাজারের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা দোকানপাট, ত্রিপাল, বাঁশের কাঠামো, বিলবোর্ডসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ও চলাচলের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

এ সময় ফুটপাত ও সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের দায়ে বাউসী স্টোর নামের একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, আনসার সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে পৌর প্রশাসক ও ইউএনও সনজীব সরকার বলেন, দিরাই বাজারের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনস্বার্থে সরকারি জায়গা ও ফুটপাতের অবৈধ দখল এবং স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগেও দিরাই পৌর শহরের থানা রোড, মধ্যবাজার, কলেজ রোড ও লঞ্চঘাট সড়কসহ বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা।

তবে স্থানীয়দের অভিযোগ, অভিযান পরিচালনার কিছুদিন পরই আবারও বিভিন্ন স্থানে ফুটপাত ও সরকারি জায়গা দখলের প্রবণতা দেখা যায়।

এ পরিস্থিতিতে শুধু উচ্ছেদ অভিযান নয়, দখলমুক্ত ফুটপাত ও সড়কগুলো পুনরায় দখল হওয়া ঠেকাতে নিয়মিত নজরদারি ও কার্যকর তদারকির দাবি জানিয়েছেন পথচারীরা।

তাঁদের প্রত্যাশা, প্রশাসনের ধারাবাহিক তদারকির মাধ্যমে দিরাই বাজারকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পথচারীবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Image

#দিরাইবাজার #ফুটপাতউচ্ছেদ #সুনামগঞ্জ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দিরাই বাজারে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান, দোকানকে জরিমানা
0:00 0:00
1.0x
চেকপোস্ট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


দিরাই বাজারে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার অভিযান, দোকানকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাই বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে পৌরসভা। ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করে যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।


মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের নেতৃত্বে দিরাই বাজারের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা দোকানপাট, ত্রিপাল, বাঁশের কাঠামো, বিলবোর্ডসহ বিভিন্ন অবৈধ স্থাপনা ও চলাচলের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।


এ সময় ফুটপাত ও সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের দায়ে বাউসী স্টোর নামের একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, আনসার সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


অভিযান প্রসঙ্গে পৌর প্রশাসক ও ইউএনও সনজীব সরকার বলেন, দিরাই বাজারের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনস্বার্থে সরকারি জায়গা ও ফুটপাতের অবৈধ দখল এবং স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


উল্লেখ্য, এর আগেও দিরাই পৌর শহরের থানা রোড, মধ্যবাজার, কলেজ রোড ও লঞ্চঘাট সড়কসহ বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা।


তবে স্থানীয়দের অভিযোগ, অভিযান পরিচালনার কিছুদিন পরই আবারও বিভিন্ন স্থানে ফুটপাত ও সরকারি জায়গা দখলের প্রবণতা দেখা যায়।


এ পরিস্থিতিতে শুধু উচ্ছেদ অভিযান নয়, দখলমুক্ত ফুটপাত ও সড়কগুলো পুনরায় দখল হওয়া ঠেকাতে নিয়মিত নজরদারি ও কার্যকর তদারকির দাবি জানিয়েছেন পথচারীরা।


তাঁদের প্রত্যাশা, প্রশাসনের ধারাবাহিক তদারকির মাধ্যমে দিরাই বাজারকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পথচারীবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত