চট্টগ্রামের কর্ণফুলীতে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসার ২০২৬ সালের বার্ষিক পরীক্ষা। মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে ডাঙ্গারচরের রবি টাওয়ারের অদূরে অবস্থিত মাদ্রাসাটিতে নকলমুক্ত ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়।
রাহে ভান্ডার সিলসিলার গ্র্যান্ড শায়খ ও চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছূফি ছৈয়দ মোহাম্মদ জাফর ছাদেক শাহ (মা.) প্রতিষ্ঠিত এ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে এবার লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।
মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি মোহাম্মদ আবুল কাশেম (মা.) এবং ভাইস প্রিন্সিপাল মুফতি মাওলানা তানভীরুল ইসলামের (মা.) যৌথ পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকদের তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার সূচি অনুযায়ী, সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত প্লে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পরীক্ষা নেওয়া হচ্ছে। অন্যদিকে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের পাঠদান ও নির্ধারিত সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিয়ে হাসিখুশি মনে পরীক্ষায় অংশ নিচ্ছে। কক্ষ পরিদর্শক ও পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মাদ্রাসার শিক্ষক সাংবাদিক মুফতি মাওলানা হায়দার আলী (এমএ), ক্বারী মোহাম্মদ লোকমান হোসাইন, এসএম ইবরাহীম (বাপ্পি), মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ আব্দুল মালেক, শারমিন আক্তার রিমা, সুমাইয়া আক্তার টুম্পা, মিনা আক্তার, রোকসানা আক্তারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর শুরু হওয়া পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, কিছু বিষয়ে লিখিত এবং কিছু বিষয়ে মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। বিশেষ কোনো কারণে পরীক্ষা বাতিল, স্থগিত কিংবা পুনরায় নেওয়ার প্রয়োজন হলে কর্তৃপক্ষ সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে মাদ্রাসার প্রতিষ্ঠাতার পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে পরীক্ষা পরিচালনা করছেন।
এবারের পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করবে, শতভাগ পাসের সাফল্য ধরে রাখবে এবং মাদ্রাসার ঐতিহ্য আরও উজ্জ্বল করবে বলে আশা প্রকাশ করেছেন প্রিন্সিপালসহ শিক্ষকরা।
পরীক্ষায় অংশ নেওয়া নবম শ্রেণির শিক্ষার্থী ছৈয়দ হোসাইন মোশাররফ ওয়াছেলসহ কয়েকজন শিক্ষার্থী তাদের পরীক্ষা ভালো হচ্ছে বলে প্রধান পরীক্ষক ও প্রিন্সিপালকে জানিয়েছে।
এদিকে পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর সফলতা কামনা করেছেন জাতীয় দৈনিক সোনালী খবরের স্টাফ রিপোর্টার সাংবাদিক মুফতি মাওলানা মোহাম্মদ হায়দার আলী (এমএ) এবং শিক্ষার্থীদের অভিভাবকরা।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

মতামত