গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্থাপন করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে দিতে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন।
পরে তাঁরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের ওপরের অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্থাপন করেন। ছবি স্থাপনের পর বিদ্যালয়ের মাঠে কিছুক্ষণ স্লোগান দিয়ে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদার জানান, ছুটিতে থাকায় ঘটনার সময় তিনি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। পরে খবর পেয়ে জানতে পারেন, জাকির ও রাজীবসহ ১৫ থেকে ২০ জন সেখানে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি স্থাপন করেছেন। তবে এ ঘটনায় কোনো হামলা, ভাঙচুর কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম তালুকদার বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কোনো ঘটনার তথ্য তিনি পাননি। বিষয়টি সম্পর্কে অবগত না থাকায় এ মুহূর্তে কোনো মন্তব্য করতে চাননি।
অন্যদিকে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম জানান, ঘটনাটি তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

মতামত