শুক্রবার, ১৫ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হবিগঞ্জের লাখাইয়ে মাদকবিরোধী অভিযান

লাখাইয়ে পুলিশের সাড়াশি অভিযান, ইয়াবা কারবারিসহ গ্রেপ্তার ৫

ছবি: চেকপোস্ট

হবিগঞ্জ জেলার লাখাই থানার পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ইয়াবা কারবারিসহ মোট ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন গোলাম হোসেন, তোফাজ্জুল হোসেন, গোলাপ মিয়া ও ইসমাইল হোসেন গাজীসহ আরও একজন। এছাড়া কাটিহারা গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে আজি রহমানকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক মানিক সাহা, আবু কাউছার, বিপুল চন্দ্র দেবনাথ, ময়নাল হোসেন খান, প্রণয় কুমার সরকার, মুন্না মিয়া, অরবিন্দু, এএসআই আব্দুল হাকিম, ওয়াসিম ও আব্দুস ছালামসহ একটি টিম।

পৃথক পৃথক অভিযানে নিয়মিত মামলার পলাতক আসামিদেরও গ্রেপ্তার করা হয়। তারা হলেন পূর্ব সিংহগ্রামের গোলাম হোসেন, মোড়াকরি গ্রামের তোফাজ্জুল হোসেন, গোলাপ মিয়া ও ইসমাইল হোসেন গাজী।

লাখাই থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা উদ্ধার হওয়া আসামি আজি রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৫ মে) হবিগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক, জুয়া ও পলাতক আসামি গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

#মাদকবিরোধী_অভিযান #লাখাই #হবিগঞ্জ

চেকপোস্ট

শুক্রবার, ১৫ মে ২০২৬

লাখাইয়ে পুলিশের সাড়াশি অভিযান, ইয়াবা কারবারিসহ গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

হবিগঞ্জ জেলার লাখাই থানার পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ইয়াবা কারবারিসহ মোট ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন গোলাম হোসেন, তোফাজ্জুল হোসেন, গোলাপ মিয়া ও ইসমাইল হোসেন গাজীসহ আরও একজন। এছাড়া কাটিহারা গ্রামের মৃত শিরু মিয়ার ছেলে আজি রহমানকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক মানিক সাহা, আবু কাউছার, বিপুল চন্দ্র দেবনাথ, ময়নাল হোসেন খান, প্রণয় কুমার সরকার, মুন্না মিয়া, অরবিন্দু, এএসআই আব্দুল হাকিম, ওয়াসিম ও আব্দুস ছালামসহ একটি টিম।

পৃথক পৃথক অভিযানে নিয়মিত মামলার পলাতক আসামিদেরও গ্রেপ্তার করা হয়। তারা হলেন পূর্ব সিংহগ্রামের গোলাম হোসেন, মোড়াকরি গ্রামের তোফাজ্জুল হোসেন, গোলাপ মিয়া ও ইসমাইল হোসেন গাজী।

লাখাই থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা উদ্ধার হওয়া আসামি আজি রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৫ মে) হবিগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক, জুয়া ও পলাতক আসামি গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত