নওগাঁর ধামইরহাটে নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিক্রির দায়ে এক নার্সারি মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নার্সারিতে থাকা ৫০০টির বেশি ইউক্যালিপটাসের চারা জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রঘুনাথপুর বাজারসংলগ্ন ‘মাওয়া নার্সারি’তে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রঘুনাথপুর বাজারের মাওয়া নার্সারিতে নিষিদ্ধ ইউক্যালিপটাসের চারা বিক্রি হচ্ছে সাংবাদিকদের এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা শারমিন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে নার্সারিতে নিষিদ্ধ ইউক্যালিপটাসের চারা উৎপাদন ও বিক্রির সত্যতা পাওয়ায় মালিক মো. রুহুল আমিন স্বপনকে অর্থদণ্ড দেওয়া হয়।
পরে নার্সারিতে থাকা ৫০০টিরও বেশি ইউক্যালিপটাসের চারা জব্দ করা হয়। এরপর সেগুলো কেটে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
পরিবেশ রক্ষায় নিষিদ্ধ গাছের চারা উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬