সোমবার, ২২ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সারা দেশের নির্দেশনায় থানা পুলিশের ব্যাপক প্রস্তুতি

লাখাইয়ে পুলিশের বিশেষ মহড়া, সতর্কতায় মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

ছবি : চেকপোস্ট

সতর্কতা জারির অংশ হিসেবে সারা দেশের ন্যায় হবিগঞ্জের লাখাই থানা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদের নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়। এতে অংশ নেন ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক আবু কাউছার, প্রনয় কুমার সরকারসহ সকল উপপরিদর্শক, এএসআই ও কনস্টেবলবৃন্দ।

মহড়ার সময় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা টহল ও প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় সতর্কতা জারির অংশ হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উদ্দেশ্য হলো উপজেলায় কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক সহিংসতা সৃষ্টি না হতে দেওয়া।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সচেতন ও প্রস্তুত রয়েছে। কেউ সহিংসতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মহড়া শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হয় এবং জনসাধারণকে সহিংসতা প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

#লাখাই #হবিগঞ্জ_সংবাদ #পুলিশ_মহড়া

চেকপোস্ট

সোমবার, ২২ জুন ২০২৬

লাখাইয়ে পুলিশের বিশেষ মহড়া, সতর্কতায় মাঠে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সতর্কতা জারির অংশ হিসেবে সারা দেশের ন্যায় হবিগঞ্জের লাখাই থানা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদের নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়। এতে অংশ নেন ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক আবু কাউছার, প্রনয় কুমার সরকারসহ সকল উপপরিদর্শক, এএসআই ও কনস্টেবলবৃন্দ।

মহড়ার সময় উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা টহল ও প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে প্রস্তুতির বিষয়টি তুলে ধরা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফ আহমেদ বলেন, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় সতর্কতা জারির অংশ হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। উদ্দেশ্য হলো উপজেলায় কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক সহিংসতা সৃষ্টি না হতে দেওয়া।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সচেতন ও প্রস্তুত রয়েছে। কেউ সহিংসতা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মহড়া শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হয় এবং জনসাধারণকে সহিংসতা প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত