মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ১ নং ফতেপুর ইউনিয়নে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মরহুম ইব্রাহীম আলী মাষ্টার স্মৃতি পরিষদের উদ্যোগে, শনিবার (৩রা অক্টোবর) সকাল ১১টায় মোকামবাজার কে.জি অ্যান্ড হাই স্কুলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজব আলী রানার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ মহিবুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্ধেন্দু কুমার দাশ, ১ নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চারবারের সফল চেয়ারম্যান ও রাজনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামি আহমদ, রাজনগর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও ১ নং ফতেপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আমির আলী এবং ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য সয়ফুল আলম সোহেল।
এছাড়াও অনুষ্ঠানে ফতেপুর ইউনিয়নের স্থানীয় বিশিষ্ট ও গুণী ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ৬ জন গুণী শিক্ষক ও উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মেধা বৃত্তির পুরস্কার নগদ টাকা তুলে দেওয়া হয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬