শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সাজা, আদালতে প্রেরণ

ছবি: চেকপোস্ট

দিনাজপুরের খানসামা উপজেলার রামকলা বাজার এলাকার কোচের ডাংগায় জুয়া খেলার সময় আবুল কালাম আজাদ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে জুয়া খেলার অপরাধে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আবুল কালাম আজাদ উপজেলার টংগুয়া সরহদহ গ্রামের আঃ রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খানসামা উপজেলার রামকলা বাজার এলাকার কোচের ডাংগায় কয়েকজন ব্যক্তি জুয়া খেলছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় জুয়া খেলার অভিযোগে আবুল কালাম আজাদকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত জুয়া খেলার অপরাধে তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার (৩ অক্টোবর) দুপুরে আবুল কালাম আজাদকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেত বলেন, “জুয়া একটি সামাজিক অপরাধ। উপজেলার কোথাও জুয়া বা এ ধরনের অসামাজিক কার্যকলাপের সুযোগ দেওয়া হবে না। জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক ও অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয়দের কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য আহ্বান জানান তিনি।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সাজা, আদালতে প্রেরণ

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত