বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আদালতে সোপর্দ করা হয়েছে আসামিদের

লাখাইয়ে পুলিশের অভিযানে নারী ও শিশু মামলার পলাতকসহ গ্রেপ্তার ৩

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক অভিযানে নারী ও শিশু মামলার পলাতকসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে উপপরিদর্শক মানিক সাহা, ময়নাল হোসেন খান, এএসআই আব্দুল হাকিম ও গোপাল আচার্যের নেতৃত্বে একাধিক টিম অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন স্বজনগ্রামের শাহজাহান মিয়ার ছেলে জামাল মিয়া (৩৬), করাব গ্রামের আলী আমজদের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩২) এবং মোড়াকরি গ্রামের ইদ্রিস আলীর ছেলে আলাউদ্দিন।

শরীফ আহমেদ জানান, মোড়াকরি বাজারে গভীর রাতে মোবাইল চোর সন্দেহে স্থানীয়রা আলাউদ্দিনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে ৫৪ ধারায় আটক করে থানায় নিয়ে আসে।

অন্য দুই আসামিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে। পরে বুধবার (২০ মে) তাদের হবিগঞ্জ জেলা সদরের আদালতে সোপর্দ করা হয়।

#লাখাই #হবিগঞ্জ_পুলিশ #গ্রেপ্তার_অভিযান

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

লাখাইয়ে পুলিশের অভিযানে নারী ও শিশু মামলার পলাতকসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক অভিযানে নারী ও শিশু মামলার পলাতকসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে উপপরিদর্শক মানিক সাহা, ময়নাল হোসেন খান, এএসআই আব্দুল হাকিম ও গোপাল আচার্যের নেতৃত্বে একাধিক টিম অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন স্বজনগ্রামের শাহজাহান মিয়ার ছেলে জামাল মিয়া (৩৬), করাব গ্রামের আলী আমজদের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩২) এবং মোড়াকরি গ্রামের ইদ্রিস আলীর ছেলে আলাউদ্দিন।

শরীফ আহমেদ জানান, মোড়াকরি বাজারে গভীর রাতে মোবাইল চোর সন্দেহে স্থানীয়রা আলাউদ্দিনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে ৫৪ ধারায় আটক করে থানায় নিয়ে আসে।

অন্য দুই আসামিকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে। পরে বুধবার (২০ মে) তাদের হবিগঞ্জ জেলা সদরের আদালতে সোপর্দ করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত