রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তদন্তের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা

লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশ। ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, গর্ভবতী নারীদের ভাতা কার্ড, চিকিৎসা সেবা, ওষুধ এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার নাম করে রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি ভুক্তভোগীদের।

একাধিক ভুক্তভোগীর অভিযোগ, প্রসব সেবা, ইনজেকশন ও সাধারণ চিকিৎসার ক্ষেত্রেও টাকা নেওয়া হয়েছে। কেউ কেউ অভিযোগ করেন, সরকারি ওষুধ না দিয়ে অর্থের বিনিময়ে বিকল্প ওষুধ দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এমন অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যা নিয়ে এলাকায় অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযুক্ত পরিদর্শিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

#লাখাই #দুর্নীতি_অভিযোগ #স্বাস্থ্য_খাত

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, গর্ভবতী নারীদের ভাতা কার্ড, চিকিৎসা সেবা, ওষুধ এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার নাম করে রোগীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি ভুক্তভোগীদের।

একাধিক ভুক্তভোগীর অভিযোগ, প্রসব সেবা, ইনজেকশন ও সাধারণ চিকিৎসার ক্ষেত্রেও টাকা নেওয়া হয়েছে। কেউ কেউ অভিযোগ করেন, সরকারি ওষুধ না দিয়ে অর্থের বিনিময়ে বিকল্প ওষুধ দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এমন অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, যা নিয়ে এলাকায় অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযুক্ত পরিদর্শিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত