হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার মোড়াকরি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম।
অভিযানে সিএমসি ইটভাটার মালিক মোড়াকরি গ্রামের বাহাদুর উদ্দীন এবং তিতাস ইটভাটার মালিক বি-বাড়ীয়া জেলার সুহিলপুর এলাকার হাজী আঃ আলীমের ছেলে মিজানুর রহমানকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে হবিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর সুমন উপস্থিত ছিলেন। এছাড়া লাখাই থানার এএসআই প্রদীপ সূত্রধরসহ পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬