শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গুরুতর আহত টোলকর্মী

টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত কর্মী

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার একটি বুথে ধাক্কা দিয়েছে দোলা পরিবহনের একটি বাস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পাটগাতী-মধুমতী সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে টোল আদায়ের দায়িত্বে থাকা সুজন (২৫) নামে এক কর্মী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ঢাকাগামী দোলা পরিবহনের বাসটি সেতুর দিকে যাওয়ার সময় হঠাৎ ব্রেকের সমস্যায় পড়ে। চালক বাসটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটি টোল আদায়ের বুথে গিয়ে আঘাত করে। ধাক্কায় বুথটি ক্ষতিগ্রস্ত হয় এবং বাসটি ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে গিয়ে থামে।

বাসের কয়েকজন যাত্রী জানান, সেতুর ঢাল বেয়ে নামার সময় তারা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে চালকের কাছে জানতে চাইলে তিনি বাসের ব্রেক কাজ না করার কথা জানান। এ সময় চালক যাত্রীদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পাশাপাশি আল্লাহর নাম স্মরণ করার অনুরোধ করেন।

দুর্ঘটনায় আহত সুজন চিতলমারী উপজেলার রাজনগর গ্রামের বিসুম বিশ্বাসের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনায় টোল প্লাজার একটি বুথসহ আশপাশের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৯৯।

বাসটি টোল বুথে আঘাত করার পরপরই কর্মী, যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বাসটির ব্রেক কী কারণে বিকল হয়েছিল এবং দুর্ঘটনায় মোট কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

#সড়কদুর্ঘটনা #গোপালগঞ্জ #টুঙ্গিপাড়া

চেকপোস্ট

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত কর্মী

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার একটি বুথে ধাক্কা দিয়েছে দোলা পরিবহনের একটি বাস। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পাটগাতী-মধুমতী সেতুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে টোল আদায়ের দায়িত্বে থাকা সুজন (২৫) নামে এক কর্মী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ঢাকাগামী দোলা পরিবহনের বাসটি সেতুর দিকে যাওয়ার সময় হঠাৎ ব্রেকের সমস্যায় পড়ে। চালক বাসটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটি টোল আদায়ের বুথে গিয়ে আঘাত করে। ধাক্কায় বুথটি ক্ষতিগ্রস্ত হয় এবং বাসটি ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে গিয়ে থামে।

বাসের কয়েকজন যাত্রী জানান, সেতুর ঢাল বেয়ে নামার সময় তারা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে চালকের কাছে জানতে চাইলে তিনি বাসের ব্রেক কাজ না করার কথা জানান। এ সময় চালক যাত্রীদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার পাশাপাশি আল্লাহর নাম স্মরণ করার অনুরোধ করেন।

দুর্ঘটনায় আহত সুজন চিতলমারী উপজেলার রাজনগর গ্রামের বিসুম বিশ্বাসের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনায় টোল প্লাজার একটি বুথসহ আশপাশের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৯৯।

বাসটি টোল বুথে আঘাত করার পরপরই কর্মী, যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বাসটির ব্রেক কী কারণে বিকল হয়েছিল এবং দুর্ঘটনায় মোট কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত