বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের আহ্বান

এইচএসসি-আলিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি আনোয়ারুল ইসলাম

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অনুষ্ঠিত এইচএসসি ও আলিম পরীক্ষা–২০২৬ উপলক্ষে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার তিনি ভূরুঙ্গামারী সরকারি কলেজ, ভূরুঙ্গামারী মহিলা কলেজ এবং ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি কেন্দ্র সচিব, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি পরীক্ষার্থীদের নির্ভয়ে ও মনোযোগের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান এবং সংশ্লিষ্টদের সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় এমপি আনোয়ারুল ইসলাম বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নকলমুক্ত পরীক্ষা আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রতিটি পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরা জানান, পরীক্ষার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রয়েছে। তারা আশা প্রকাশ করেন, উপজেলার সব পরীক্ষা কেন্দ্রেই একই পরিবেশে সফলভাবে পরীক্ষা সম্পন্ন হবে।

#ভূরুঙ্গামারী #এইচএসসি২০২৬ #আলিমপরীক্ষা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

এইচএসসি-আলিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি আনোয়ারুল ইসলাম

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অনুষ্ঠিত এইচএসসি ও আলিম পরীক্ষা–২০২৬ উপলক্ষে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার তিনি ভূরুঙ্গামারী সরকারি কলেজ, ভূরুঙ্গামারী মহিলা কলেজ এবং ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষা পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি কেন্দ্র সচিব, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি পরীক্ষার্থীদের নির্ভয়ে ও মনোযোগের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান এবং সংশ্লিষ্টদের সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় এমপি আনোয়ারুল ইসলাম বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে নকলমুক্ত পরীক্ষা আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং প্রতিটি পাবলিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরা জানান, পরীক্ষার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রয়েছে। তারা আশা প্রকাশ করেন, উপজেলার সব পরীক্ষা কেন্দ্রেই একই পরিবেশে সফলভাবে পরীক্ষা সম্পন্ন হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত