‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১০ মে) শুরু হচ্ছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও বর্ণিল প্যারেড পরিদর্শন করবেন এবং অভিবাদন গ্রহণ করবেন। এছাড়া পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন এবং পদকপ্রাপ্ত সদস্যদের হাতে পদক তুলে দেবেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্ম অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। আগামী ১৩ মে এ আয়োজন শেষ হবে।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, পুলিশের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর রাষ্ট্রের স্থিতিশীলতা ও সুশাসন অনেকাংশে নির্ভরশীল। তিনি আরও বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অপরাধের ধরন জটিল হয়ে উঠছে। তাই পুলিশ সদস্যদের এআই, ডেটা অ্যানালিটিকস, সিসিটিভি নজরদারি এবং ডিজিটাল ফরেনসিকসসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে সেবা ও আস্থার প্রতীক হয়ে উঠতে হবে। পাশাপাশি নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়েও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেবেন।
উল্লেখ্য, ২০২৫ সালে সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা, অপরাধ দমন ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’সহ বিভিন্ন পদকে ভূষিত করা হবে।
বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬