সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি দাবি করেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করছেন।
বুধবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি এ মন্তব্য করেন। ভিডিওতে গোলাম মাওলা রনি বলেন, ড. ইউনূসকে যেভাবে ধাক্কাধাক্কি করা হচ্ছে, সারা দুনিয়ায় তিনি এখন নিগৃহীত।
তিনি আরও বলেন, মাত্র ১৮ মাস রাজনীতির সংস্পর্শে এসে ড. ইউনূস “অপমানিত ও অবদমিত” হয়েছেন। রনির ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে ড. ইউনূস নিরাপত্তা বা “প্রোটেকশন” খুঁজছেন এবং রাষ্ট্রপতির পদ সেই সুরক্ষা দিতে পারে।
ভিডিও বক্তব্যে তিনি দাবি করেন, “বঙ্গভবনের মতো একটি সুরক্ষিত আবাসগৃহ এবং বড় রাজনৈতিক দলের সমর্থন—এটাই এখন তার প্রত্যাশা হতে পারে।”
এছাড়া গোলাম মাওলা রনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের পেছনে বিদেশি প্রভাব ছিল এবং সে প্রেক্ষাপটেও ড. ইউনূসকে নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে।
তবে এ বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বা তার ঘনিষ্ঠ সূত্র থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬