রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দুই আসামির বিরুদ্ধে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।
রোববার (২৪ মে) পল্লবী থানার নারী ও শিশু জিআর শাখায় তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান এই চার্জশিট জমা দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, চার্জশিট গ্রহণের বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। এরপর মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে।
এর আগে মামলার তদন্তে ফরেনসিক ও ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা হয় বলে জানায় তদন্ত সংশ্লিষ্টরা। এতে ঘটনায় জড়িতদের শনাক্ত ও অভিযোগপত্র প্রণয়নে অগ্রগতি হয়।
ভুক্তভোগী শিশুটি রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, মামলার সকল গুরুত্বপূর্ণ আলামত ও সাক্ষ্য-প্রমাণ অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬