বুধবার, ১০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কঠোর শাস্তি ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি

রামিসা হত্যার ফাঁসি জনসম্মুখে কার্যকরের দাবি লেবার পার্টির!

ছবি: সংগৃহীত

সম্প্রতি রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তের ফাঁসি জনসম্মুখে কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

শনিবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান এবং ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দ্রুত ও দৃষ্টান্তমূলকভাবে কার্যকর করতে হবে। একই সঙ্গে দেশে চলমান হত্যা, ধর্ষণ ও সহিংসতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, বিচারব্যবস্থা অনেক ক্ষেত্রে অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে, যার ফলে জনগণের মধ্যে কঠোর শাস্তির দাবি বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকাশ্য মৃত্যুদণ্ডবিষয়ক মন্তব্যকে তারা বাস্তবতা অনুধাবনে ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।

লেবার পার্টির বক্তব্যে আরও বলা হয়, বিভিন্ন সময় দেশে সংঘটিত ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো বিচারহীনতার সংস্কৃতিকে সামনে এনেছে। তারা দাবি করেন, রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে অপরাধ দমনে আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।

এছাড়া সব রাজনৈতিক দলে ‘যৌন নিপীড়নবিরোধী সেল’ গঠনের আহ্বান জানায় দলটি, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা যায়।

#বাংলাদেশসংবাদ #রামিসা_হত্যা #লেবারপার্টি

চেকপোস্ট

বুধবার, ১০ জুন ২০২৬

রামিসা হত্যার ফাঁসি জনসম্মুখে কার্যকরের দাবি লেবার পার্টির!

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্প্রতি রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তের ফাঁসি জনসম্মুখে কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

শনিবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান এবং ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দ্রুত ও দৃষ্টান্তমূলকভাবে কার্যকর করতে হবে। একই সঙ্গে দেশে চলমান হত্যা, ধর্ষণ ও সহিংসতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, বিচারব্যবস্থা অনেক ক্ষেত্রে অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হচ্ছে, যার ফলে জনগণের মধ্যে কঠোর শাস্তির দাবি বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রকাশ্য মৃত্যুদণ্ডবিষয়ক মন্তব্যকে তারা বাস্তবতা অনুধাবনে ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।

লেবার পার্টির বক্তব্যে আরও বলা হয়, বিভিন্ন সময় দেশে সংঘটিত ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো বিচারহীনতার সংস্কৃতিকে সামনে এনেছে। তারা দাবি করেন, রাজনৈতিক ও সামাজিক পর্যায়ে অপরাধ দমনে আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।

এছাড়া সব রাজনৈতিক দলে ‘যৌন নিপীড়নবিরোধী সেল’ গঠনের আহ্বান জানায় দলটি, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা যায়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত