মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে প্রাণহানি

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, আহত ২ কিশোর

ছবি: চেকপোস্ট

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই কিশোর।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের মুক্তা সিনেমা হল এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন (৬১) পৌর শহরের মহলবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত নয়ন শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিলে সংঘর্ষের তীব্রতায় ভ্যানচালকসহ মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত দুই কিশোর হলেন নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭) এবং বাচোর ইউনিয়নের কাতিহার এলাকার আতিক (১৫)। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

#রাণীশংকৈল #ঠাকুরগাঁও #সড়ক_দুর্ঘটনা

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, আহত ২ কিশোর

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা দুই কিশোর।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের মুক্তা সিনেমা হল এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন (৬১) পৌর শহরের মহলবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মৃত নয়ন শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিলে সংঘর্ষের তীব্রতায় ভ্যানচালকসহ মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত দুই কিশোর হলেন নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭) এবং বাচোর ইউনিয়নের কাতিহার এলাকার আতিক (১৫)। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত