রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
রোববার (২৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৫, রাজশাহী সদর কোম্পানি এ তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার পানিশ্বর এলাকার মিলন মিয়ার ছেলে মো. রবিউল্লাহ (৩০) এবং রাজশাহী জেলার দুর্গাপুর থানার কুহাড় এলাকার জয়নাল আবেদিনের ছেলে মো. জনি মাহমুদ (৩০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে র্যাব-৫ এর একটি অভিযানিক দল কাটাখালী থানাধীন কাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে এনে পরস্পর যোগসাজশে বিক্রি করে আসছিল।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার, ২৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬