রোববার, ০৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সবুজ রাজশাহীর অঙ্গীকার

রাজশাহীকে আরও সুন্দর মহানগরী গড়তে পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিন। ছবি : চেকপোস্ট

রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা ফুলতলা নদীর ধার পর্যটন কেন্দ্র এলাকাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিন, রাজশাহীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি বিডি ক্লিন, রাজশাহীর সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা ও নগরীর সৌন্দর্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য, সুন্দর ও পরিবেশবান্ধব মহানগরী হিসেবে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। তবে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নাগরিকদেরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের উপদেষ্টা ও আল-আকসা-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী। এছাড়া উপস্থিত ছিলেন বিডি ক্লিন রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক মো. শাহাদাৎ হোসেন, জেলা সমন্বয়ক মাহফুজ আহমেদ, সংগঠনের স্বেচ্ছাসেবক, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

#রাজশাহী #পরিচ্ছন্নতা_অভিযান #বিডিক্লিন

চেকপোস্ট

রোববার, ০৫ জুলাই ২০২৬

রাজশাহীকে আরও সুন্দর মহানগরী গড়তে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা ফুলতলা নদীর ধার পর্যটন কেন্দ্র এলাকাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিন, রাজশাহীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি বিডি ক্লিন, রাজশাহীর সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা ও নগরীর সৌন্দর্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য, সুন্দর ও পরিবেশবান্ধব মহানগরী হিসেবে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে। তবে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নাগরিকদেরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি ক্লিনের উপদেষ্টা ও আল-আকসা-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী। এছাড়া উপস্থিত ছিলেন বিডি ক্লিন রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক মো. শাহাদাৎ হোসেন, জেলা সমন্বয়ক মাহফুজ আহমেদ, সংগঠনের স্বেচ্ছাসেবক, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত