বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রাজনগর থানায় পূজা পরিষদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাজনগর থানা পুলিশের উদ্যোগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ অক্টোবর (বুধবার) রাত ৮ ঘটিকার সময় রাজনগর থানায় এই সভাটি অনুষ্ঠিত হয়।

​রাজনগর থানা মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক। এতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজনগর উপজেলা শাখা এবং বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সভায় স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা নিজ নিজ এলাকার পূজামণ্ডপের বর্তমান পরিস্থিতি, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও স্থানীয় নানা সমস্যার কথা তুলে ধরেন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোকসজ্জা ও স্বেচ্ছাসেবক মোতায়েনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​পূজা পরিষদ নেতৃবৃন্দের বক্তব্য শুনে রাজনগর থানার ওসি এনামুল হক তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মণ্ডপ কমিটি ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

​এ সময় পূজা পরিষদের নেতৃবৃন্দও উৎসবকালীন শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সিভিল ও পুলিশ প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এবং পূর্ণ সহযোগিতার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​সামাজিক সম্প্রীতি বজায় রেখে এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে রাজনগর উপজেলার সবকটি মণ্ডপে আনন্দঘন ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের সর্বসম্মত প্রত্যাশার মধ্য দিয়ে সভাটি শেষ হয়।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

রাজনগর থানায় পূজা পরিষদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত