শনিবার, ২৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সম্মেলনে এনসিপি নেতার বক্তব্য

রংপুরে বাজেট বৈষম্যের অভিযোগ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ি) আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব ড. আতিক মুজাহিদ বলেছেন, আন্দোলন রংপুরে হলেও উন্নয়ন বাজেটের বড় অংশ দেশের দক্ষিণাঞ্চলে চলে যায়।

শনিবার সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় যুবশক্তির রংপুর বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাজেট বৈষম্যের প্রসঙ্গ তুলে ড. আতিক মুজাহিদ বলেন, উন্নয়ন বাজেট প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা হলেও রংপুর অঞ্চলের জন্য মাত্র ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রায় দুই কোটি মানুষের জন্য এই বরাদ্দ অত্যন্ত অপ্রতুল বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে রংপুর অঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে। এখানে গ্যাস আসে না, শিল্প-কারখানা গড়ে ওঠে না। ফলে মানুষ এখনো বেকারত্ব ও অর্থনৈতিক পিছিয়ে পড়ার শিকার।”

রংপুরের কৃষি অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের মোট আলু উৎপাদনের প্রায় ৭২ শতাংশ এবং খাদ্য উৎপাদনের ৪০ থেকে ৫০ শতাংশ এই অঞ্চল থেকে আসে। তাই উন্নয়ন বাজেটে রংপুরের জন্য ন্যায্য বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ড. আতিক বলেন, দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবায়নের নির্দিষ্ট সময়সূচি জানানো হচ্ছে না। পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনারও বাস্তবায়ন কবে শুরু হবে, তা সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে বলে তিনি মন্তব্য করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক রাকিবুল হাসান তৌফিক। এতে বক্তব্য দেন যুবশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইদুজ্জামান বাবু, মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল মালেকসহ এনসিপি, জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সম্মেলন শেষে নগরীতে একটি মাদকবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়।

#রংপুর #এনসিপি #আতিক_মুজাহিদ

চেকপোস্ট

শনিবার, ২৭ জুন ২০২৬

রংপুরে বাজেট বৈষম্যের অভিযোগ, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত