নরসিংদীর শিবপুর উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন এবং আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিবপুর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মনজুর এলাহী। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার।
এ সময় শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কোহিনূর মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, এ কর্মসূচির আওতায় ৪৯ জন উপকারভোগীর মধ্যে ৭৬ বান্ডিল ঢেউটিন, ২ জনকে বিভাটেক, ৪০ জনকে সেলাই মেশিন এবং ১৪০ জনকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

শনিবার, ২৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬