শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মানুষকে নিয়ে ঢাকায় যাওয়ার আহ্বান

গনভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের ঘোষণা: ডা: শফিকুর রহমান

জামায়াত আমির ডা: শফিকুর রহমান। ছবি : চেকপোস্ট

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দাবি আদায় না হওয়া পর্যন্ত একের পর এক কর্মসূচি দেওয়া হবে জানিয়ে প্রয়োজনে খুলনা থেকে ঢাকা অভিমুখে কর্মসূচি পালনেরও ঘোষণা দেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে খুলনার ঐতিহাসিক শিববাড়ি বাবরি চত্বর মোড়ে সাত দফা দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি আরও জোরালো করা হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দেওয়া হবে। সে ক্ষেত্রে গ্রামবাংলার প্রতিটি ঘর থেকে মানুষকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি রাখার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, তাদের উত্থাপিত দাবিগুলো কোনো নির্দিষ্ট দল বা জোটের নির্বাচনী দাবি নয়; বরং দেশের প্রতিটি নাগরিকের দাবি। জুলাই গণহত্যাসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি বন্ধ, অর্থ পাচার রোধ এবং কৃষকের জন্য সারের নিশ্চয়তার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর গণভোটের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন কার্ড বিতরণের প্রচার চালানো হলেও সাধারণ মানুষ প্রকৃতপক্ষে কতটা সুফল পাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের বিলের মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ তৈরির অভিযোগ করেন।

কৃষকদের সারসংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কৃষক প্রয়োজনীয় সার পাচ্ছেন না। নতুন করে ডিলার নিয়োগের ক্ষেত্রে ২০-২৫ লাখ, ৩০ লাখ, ৫০ লাখ এমনকি এক কোটি টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে বিরোধ তৈরি হলেও কৃষকের সমস্যার সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

আন্দোলনের কারণ ব্যাখ্যা করে ডা. শফিকুর রহমান বলেন, জুলাইসহ গত সাড়ে ১৫ বছরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, বিশেষ করে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে তারা মাঠে নেমেছেন। একই সঙ্গে চাঁদাবাজির কারণে অতিষ্ঠ জনগণকে মুক্তি দেওয়া এবং দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার বন্ধের দাবিও জানান তিনি।

তিনি আরও বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন করতেই হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি পর্যায়ক্রমে আরও কঠোর করা হবে। খুলনায় লংমার্চের পর প্রয়োজন হলে ঢাকা অভিমুখে কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।

পথসভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটির খুলনার আহ্বায়ক ও খুলনা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সেক্রেটারি ও সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।

এতে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, ড. শফিকুল ইসলাম মাসুদ, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, এনসিপির আবদুল হান্নান মাসউদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ ছাড়া জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, লেবার পার্টি, নেজামে ইসলাম পার্টি, ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Image

#শফিকুররহমান #গণভোটেররায় #খুলনারাজনীতি

চেকপোস্ট

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

গনভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের ঘোষণা: ডা: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত