নওগাঁর ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মীসভায় ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ঘোষণা দিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান জুয়েল বলেন, দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যারা নিজেদের উৎসর্গ করেছেন, সেই ত্যাগী ও পরিশ্রমী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হবে। যুবদলে কোনো অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। দলকে আরও শক্তিশালী করতে তৃণমূলের পরীক্ষিত নেতাকর্মীদের সুসংগঠিতভাবে কাজ করতে হবে।
নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার। তিনি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম।
ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মীসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।
বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি দেশ ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সর্বদা প্রস্তুত থাকতে হবে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬