যশোরে ইন্ডিয়ান হুজুরের মৃত্যুতে শোকের ছায়া
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীর বাড়ির মাদ্রাসার প্রখ্যাত আলেম, মুহাদ্দিস ও দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান আলহাজ্ব হযরত মাওলানা জয়নুল আবেদীন সাহেব (ইন্ডিয়ান হুজুর) আজ (২৭ এপ্রিল) দুপুর ৩টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তিনি অসংখ্য ছাত্র, ভক্ত ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি নওয়াপাড়ার ঐতিহ্যবাহী পীর বাড়ি মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে দ্বীনি খেদমত করে অসংখ্য আলেম-ওলামা গড়ে তুলেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ আজ রাত ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।তার ইন্তেকালে নওয়াপাড়া ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।