মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

কমবে ট্রেনের অপেক্ষার সময়

মেট্রোরেলে বাড়ছে সময় ও ট্রেনের সংখ্যা

মেট্রোরেলে বাড়ছে সময় ও ট্রেনের সংখ্যা
ছবি: চেকপোস্ট

রাজধানীবাসীর জন্য সুখবর। ঢাকা মেট্রোরেল-এর চলাচলের সময় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন পরিকল্পনা অনুযায়ী, রাতে মেট্রোরেল চলাচল ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত বাড়ানো হতে পারে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) সূত্র জানিয়েছে, বর্তমানে বিষয়টি নিয়ে নিরীক্ষা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি মে মাসের শেষদিকে অথবা ঈদুল আজহার পর নতুন সময়সূচি চালু হতে পারে।

নতুন প্রস্তাব অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১১টা পর্যন্ত চালানোর পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এই রুটে শেষ ট্রেন ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেনও রাত ১০টা ১০ মিনিটে ছাড়তে পারে, যেখানে এখন শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায়।

শুধু সময়ই নয়, বাড়ানো হচ্ছে ট্রেন চলাচলের ফ্রিকোয়েন্সিও। বর্তমানে ব্যস্ত সময়ে পাঁচ মিনিট পরপর ট্রেন চললেও নতুন সূচিতে তা কমিয়ে সাড়ে চার মিনিট করার পরিকল্পনা রয়েছে। এতে যাত্রীদের অপেক্ষার সময় কমবে এবং ভিড়ও কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ২৪ সেট ট্রেন রয়েছে। পিক আওয়ারে নিয়মিত ১২ সেট ট্রেন চলাচল করলেও নতুন পরিকল্পনায় তা বাড়িয়ে ১৪ সেট করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম জানান, রাতে দুই দিক থেকেই মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

২০২২ সালের ২৮ ডিসেম্বর চালু হওয়া ঢাকা মেট্রোরেল বর্তমানে প্রতিদিন গড়ে সোয়া চার লাখ যাত্রী পরিবহন করছে। ভবিষ্যতে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ কাজ শেষ হলে দৈনিক যাত্রীর সংখ্যা প্রায় ৬ লাখ ৭৭ হাজারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

#মেট্রোরেল #ঢাকা_মেট্রোরেল #DhakaMetroRail

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেট্রোরেলে বাড়ছে সময় ও ট্রেনের সংখ্যা

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত