ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা এ ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।
সোমবার ৪ মে দুপুর ১২টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে আরও একজন পুরুষের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক চালক, সহকারী ও অটোরিকশা চালকসহ কয়েকজন আহত হয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাবেদুল ইসলাম জানান, আহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারীকে হাসপাতালে আনা হলে পুরুষটিকে মৃত ঘোষণা করা হয়।
মুক্তাগাছা থানার ওসি মো. কামরুল হাসান বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬