সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বাড়ি থেকে ইয়াবা-গাঁজা উদ্ধার

মানিকগঞ্জে ২১ মামলার আসামি মাদক সম্রাট হুকুম আলী গ্রেফতার

ছবি : চেকপোস্ট

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ। ২১টি মাদক মামলার আসামি হুকুম আলী (৫২)-কে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হুকুম আলীর বিরুদ্ধে হরিরামপুর থানায় নতুন করে আরও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১(০৬)২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং একটি নেটওয়ার্ক পরিচালনা করতেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

#মাদকবিরোধীঅভিযান #মানিকগঞ্জ #গ্রেফতার

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মানিকগঞ্জে ২১ মামলার আসামি মাদক সম্রাট হুকুম আলী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে পুলিশ। ২১টি মাদক মামলার আসামি হুকুম আলী (৫২)-কে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হুকুম আলীর বিরুদ্ধে হরিরামপুর থানায় নতুন করে আরও একটি মাদক মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১(০৬)২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং একটি নেটওয়ার্ক পরিচালনা করতেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত