রোববার, ০৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

নীলফামারীতে সাবেক মন্ত্রী নূরের এপিএস তরিকুল গ্রেফতার

নীলফামারীতে সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ব্যক্তিগত সহকারী (পিএস) তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। এর আগে শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় নীলফামারী সদর উপজেলার ছিট ইটাখোলা শান্তিনগর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।পুলিশের ভাষ্য অনুযায়ী, তরিকুল ইসলাম কৃষক সিদ্দিক আলী হত্যা মামলার আসামি। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর কৃষক সিদ্দিক আলী রামগঞ্জহাটে বাজার করতে গেলে স্থানীয় রাজনৈতিক সংঘর্ষের সময় হামলার শিকার হন। পরে তাকে বহনকারী একটি গাড়ির চাপায় তিনি নিহত হন বলে অভিযোগ করা হয়।নিহত সিদ্দিক আলীর পরিবারের দাবি, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে তারা ওই সময় মামলা করতে পারেননি। পরবর্তীতে ২০২৪ সালের জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় তরিকুল ইসলামকে আসামি করা হয়েছে। নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান বলেন, তরিকুল সিদ্দিক হত্যা মামলার আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

নীলফামারীতে সাবেক মন্ত্রী নূরের এপিএস তরিকুল গ্রেফতার