মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৫ জুন) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তি সুজন মিয়া (৪৪)। তিনি সিংগাইর উপজেলার জামালপুর গ্রামের মো. সিদ্দিক বেপারীর ছেলে।
ডিবি সূত্র জানায়, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা)-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মানবেন্দ্র বালো’র তত্ত্বাবধানে এসআই (নিঃ) আসাদ মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে জামালপুর গ্রামের ফয়সাল আহমেদের বাঁশবাগানের পূর্ব পাশে পায়ে হাঁটা কাঁচা রাস্তা থেকে সুজন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬