হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন শীর্ষক একদিনব্যাপী কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে ২০২৬) অনুষ্ঠিত এ কর্মশালায় মাধবপুর টেরিটরির ৬৫ জন ডিলার, রিটেইলার ও বীজ ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এতে বীজ উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তারা বলেন, মানসম্মত বীজ ও আধুনিক কৃষি পদ্ধতি ছাড়া নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদন সম্ভব নয়। এ ধরনের উদ্যোগ কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এ.এস.এম. নাজমুল হক, প্রডাক্ট ম্যানেজার (বীজ আলু), ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। তিনি নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন মো. আল আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনিছুর রহমান, আরএসএম, ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, হবিগঞ্জ রিজিওন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬