মাধবপুরে ব্র্যাক সীডের কৃষি কর্মশালা, নিরাপদ খাদ্য উৎপাদনে জোর
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন শীর্ষক একদিনব্যাপী কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ মে ২০২৬) অনুষ্ঠিত এ কর্মশালায় মাধবপুর টেরিটরির ৬৫ জন ডিলার, রিটেইলার ও বীজ ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এতে বীজ উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।বক্তারা বলেন, মানসম্মত বীজ ও আধুনিক কৃষি পদ্ধতি ছাড়া নিরাপদ ও টেকসই খাদ্য উৎপাদন সম্ভব নয়। এ ধরনের উদ্যোগ কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ এ.এস.এম. নাজমুল হক, প্রডাক্ট ম্যানেজার (বীজ আলু), ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ। তিনি নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন মো. আল আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনিছুর রহমান, আরএসএম, ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ, হবিগঞ্জ রিজিওন।