হবিগঞ্জের মাধবপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন Green Humanity-এর উদ্যোগে ‘Plant for the Future’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নোয়াপাড়ার সাহেববাড়ি রোড থেকে খড়কি বাজার পর্যন্ত সরকারি সড়কের পাশে ফলজ গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ জাবেদসহ এলাকার মুরুব্বি, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ ও Green Humanity-এর সদস্যরা।
কর্মসূচির আওতায় সড়কের পাশে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করা হচ্ছে। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দিচ্ছে সংগঠনটি।
Green Humanity-এর পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতার পাশাপাশি শিক্ষামূলক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তুলতে তারা কাজ করে যাবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান তারা।
‘আমরা শুধু গাছ লাগাচ্ছি না, আমরা ভবিষ্যৎ রোপণ করছি’—এই প্রত্যয় নিয়ে Green Humanity তাদের পরিবেশবান্ধব কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬