মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এলাকায় চাঞ্চল্য

ধরলা নদীতে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় ধরলা নদীতে ভেসে উঠেছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ। মরদেহ ভেসে আসার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একনজর দেখতে নদীর পাড়ে ভিড় করেন স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে বিষয়টি জানাজানি হয়। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হয়ে ফুলবাড়ী থানায় খবর দেন। তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে থাকা স্থানীয় সংবাদকর্মী বিপুল মিয়াসহ স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

#কুড়িগ্রাম #ফুলবাড়ী #ধরলা_নদী

চেকপোস্ট

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ধরলা নদীতে ভেসে উঠল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় ধরলা নদীতে ভেসে উঠেছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ। মরদেহ ভেসে আসার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একনজর দেখতে নদীর পাড়ে ভিড় করেন স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে বিষয়টি জানাজানি হয়। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হয়ে ফুলবাড়ী থানায় খবর দেন। তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে থাকা স্থানীয় সংবাদকর্মী বিপুল মিয়াসহ স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত