ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামে মাদকবিরোধী স্লোগান দিয়ে শতাধিক ব্যক্তি কথিত এক মাদক কারবারির বাড়িতে হামলা চালিয়েছেন।
বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা মাদক বেচা বন্ধ কর, যুব সমাজ রক্ষা কর সহ বিভিন্ন স্লোগান দেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মিজান নামে কথিত এক মাদক কারবারির বাড়িতে হামলার ঘটনাও ঘটে। পরে স্থানীয়রা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের সতর্ক করে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম রেজা বলেন, তারা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার মতে, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংস করছে, তাই সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও জানান, ভবিষ্যতে মাদক বেচাকেনা বন্ধ না হলে প্রশাসনের সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬