নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রচার-প্রচারণায় সরব হয়েছেন কারা নির্যাতিত ছাত্রনেতা মোঃ শাকিল ইসলাম। তিনি বর্তমানে মহাদেবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি বলে তার সমর্থকদের দাবি। ২০১২ সালে সিরাজগঞ্জে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় তাকে একটি মামলায় আসামি করা হয়, পাশাপাশি আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙার অভিযোগে আরেকটি মামলায়ও তার নাম আসে।
এসব মামলায় তিনি দুই দফায় কারাভোগ করেন বলে জানা যায়। তবে জেল-জুলুমের পরও তিনি রাজনীতি থেকে সরে যাননি এবং মাঠের রাজনীতিতে সক্রিয় থাকেন।
আসন্ন নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণার পর থেকে তিনি মহাদেবপুরের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় ভোটার ও তরুণদের মধ্যে তিনি ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
প্রার্থী শাকিল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে কাজ করে আসছেন। নির্বাচিত হলে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তৃণমূল নেতাকর্মীদের মতে, তার রাজনৈতিক ত্যাগ ও মাঠপর্যায়ের ভূমিকা তাকে নির্বাচনে শক্ত অবস্থানে নিয়ে গেছে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬