বুধবার, ০৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

চা-শ্রমিক কন্যার গল্পে বিশ্বমঞ্চে বাংলাদেশের সিনেমা

মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবে ‘নিশি’, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ

‘নিশি’ চলচ্চিত্রের দৃশ্য। ছবি : সংগৃহীত

বাংলাদেশের একমাত্র এমা অ্যাওয়ার্ড জয়ী চলচ্চিত্র নিশি এবার যাচ্ছে দক্ষিণ-পূর্ব ইউরোপের মন্টেনিগ্রোতে অনুষ্ঠিত গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে।

বিশ্বের শীর্ষ পরিবেশ বিষয়ক চলচ্চিত্র উৎসবগুলোর একটি হিসেবে বিবেচিত এই আয়োজনের ১২তম আসর অনুষ্ঠিত হবে ১ থেকে ৩ আগস্ট মন্টেনিগ্রোর জাবলজাক পৌরসভায় অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুরমিতর ন্যাশনাল পার্কের ব্ল্যাক লেকের পাশে।

পরিবেশ ও মানবজীবনের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত এই উৎসবে অংশ নিচ্ছে ‘নিশি’, যা ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও গল্পে নির্মিত চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। প্রযোজনা করেছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেস্কো ঢাকা।

চলচ্চিত্রের গল্পে দেখা যায়, এক চা-শ্রমিকের কন্যা নিশির শিক্ষা বন্ধ হয়ে যায় পানির সংকটের কারণে। পরে একটি টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে তাকে বিয়ের ফাঁদে ফেলার চেষ্টা করা হয়, যা গল্পের নাটকীয়তা তৈরি করে।

সিলেটের চা-বাগান এলাকায় চিত্রায়িত এই সিনেমার পোস্ট-প্রোডাকশন কাজ সম্পন্ন হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে। এতে স্থানীয় চা-শ্রমিকদের পাশাপাশি অভিনয় করেছেন বিভিন্ন নতুন মুখ।

পরিচালক গোলাম রাব্বানী বলেন, এই আন্তর্জাতিক অংশগ্রহণ বাংলাদেশের গল্প বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ তৈরি করেছে এবং চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।

#বাংলাদেশচলচ্চিত্র #নিশি #মন্টেনিগ্রোফেস্টিভ্যাল

চেকপোস্ট

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবে ‘নিশি’, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

বাংলাদেশের একমাত্র এমা অ্যাওয়ার্ড জয়ী চলচ্চিত্র নিশি এবার যাচ্ছে দক্ষিণ-পূর্ব ইউরোপের মন্টেনিগ্রোতে অনুষ্ঠিত গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে।

বিশ্বের শীর্ষ পরিবেশ বিষয়ক চলচ্চিত্র উৎসবগুলোর একটি হিসেবে বিবেচিত এই আয়োজনের ১২তম আসর অনুষ্ঠিত হবে ১ থেকে ৩ আগস্ট মন্টেনিগ্রোর জাবলজাক পৌরসভায় অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুরমিতর ন্যাশনাল পার্কের ব্ল্যাক লেকের পাশে।

পরিবেশ ও মানবজীবনের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত এই উৎসবে অংশ নিচ্ছে ‘নিশি’, যা ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও গল্পে নির্মিত চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। প্রযোজনা করেছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেস্কো ঢাকা।

চলচ্চিত্রের গল্পে দেখা যায়, এক চা-শ্রমিকের কন্যা নিশির শিক্ষা বন্ধ হয়ে যায় পানির সংকটের কারণে। পরে একটি টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে তাকে বিয়ের ফাঁদে ফেলার চেষ্টা করা হয়, যা গল্পের নাটকীয়তা তৈরি করে।

সিলেটের চা-বাগান এলাকায় চিত্রায়িত এই সিনেমার পোস্ট-প্রোডাকশন কাজ সম্পন্ন হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে। এতে স্থানীয় চা-শ্রমিকদের পাশাপাশি অভিনয় করেছেন বিভিন্ন নতুন মুখ।

পরিচালক গোলাম রাব্বানী বলেন, এই আন্তর্জাতিক অংশগ্রহণ বাংলাদেশের গল্প বিশ্ব দরবারে তুলে ধরার সুযোগ তৈরি করেছে এবং চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত