বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

পরামর্শ মার্কিন দূতাবাসগুলোর

মধ্যপ্রাচ্যের ১২ দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে অবস্থানরত মার্কিন দূতাবাসগুলো নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও অবকাঠামোয় সম্ভাব্য হামলার ঝুঁকি, সংঘাত, ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ থাকার আশঙ্কায় এ সতর্কতা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) জারি করা যৌথ বিবৃতির বরাতে ইউরো নিউজ এ তথ্য জানিয়েছে।

যে ১২ দেশে সতর্কতা

সতর্কতা জারি করা দেশগুলো হলো—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন ও ইসরায়েল।

বিবৃতিতে মার্কিন নাগরিকদের আপাতত এসব দেশে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেশগুলোতে অবস্থানরত নাগরিকদেরও সতর্ক থাকতে, বিমান সংস্থার কার্যক্রমের ওপর নজর রাখতে এবং সংশ্লিষ্ট মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বান জানানো হয়েছে।

হামলা ও ফ্লাইট বিঘ্নের আশঙ্কা

মার্কিন দূতাবাসগুলোর সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান ও তেহরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে।

বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার কারণে প্রাণহানি এবং ভ্রমণব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে যাত্রীদের নির্ধারিত সময় অনুযায়ী ফ্লাইট চলবে বলে ধরে না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা বিমানবন্দরের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

লেবানন ও ইয়েমেনে বিশেষ পরামর্শ

লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস নাগরিকদের বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।

অন্যদিকে, ইয়েমেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের ফ্লাইট-সংক্রান্ত তথ্যের জন্য ইয়েমেনিয়া এয়ারওয়েজ ও ফ্লাই এডেন এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

মার্কিন নাগরিকদের জন্য আরও যেসব নির্দেশনা

মার্কিন দূতাবাসগুলো নাগরিকদের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)-এ নিবন্ধনের আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতির হালনাগাদ তথ্য পাওয়া যায় এবং জরুরি অবস্থায় কূটনীতিকদের পক্ষে নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা সহজ হয়।

এ ছাড়া স্থানীয় সংবাদমাধ্যমের খবর পর্যবেক্ষণ, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা, মোবাইল ফোন সচল ও চার্জ রাখা এবং মার্কিন দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট স্থানে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

#মধ্যপ্রাচ্য_সংবাদ #যুক্তরাষ্ট্র #ভ্রমণসতর্কতা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মধ্যপ্রাচ্যের ১২ দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত