বুধবার, ২১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

আটক ৪৩ বছরের ব্যক্তি

অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, অস্ত্রোপচারে বিচ্ছিন্ন এক পা

অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়ির ধাক্কা দিয়ে হত্যাচেষ্টার ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের ওয়াঙ্গারাতা শহরে দেশটির ৬৫ বছর বয়সী সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত এই এমপির অস্ত্রোপচারের পর একটি পা বিচ্ছিন্ন করতে হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

সোমবার (১৯ অক্টোবর) ভিক্টোরিয়া রাজ্যে নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, একটি সাদা টয়োটা ল্যান্ডক্রুজার গাড়ি দিয়ে হেইনসকে ধাক্কা দেওয়ার পর চালক গাড়িটি ঘুরিয়ে আবারও তাঁর ওপর তুলে দেন। এতে গুরুতর আহত হন তিনি।

৪৩ বছর বয়সী ব্যক্তি আটক

বিবিসি ও অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা অভিযুক্তকে আটক করতে সহায়তা করেন। গাড়িতে একটি ছুরিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 

অভিযুক্তের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনসহ একাধিক অভিযোগ আনা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হামলার কারণ অনুসন্ধানে তদন্ত

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ঘটনাটিকে ইচ্ছাকৃত হামলা হিসেবে বর্ণনা করেছেন। হামলার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তে পুলিশ, সন্ত্রাসবাদবিরোধী দল ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো কাজ করছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার সময় স্থানীয় এক নাপিত এগিয়ে এসে অভিযুক্তকে নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। পরে অন্য বাসিন্দারাও এগিয়ে আসেন। গুরুতর আহত হেইনসকে আকাশপথে মেলবোর্নের হাসপাতালে নেওয়া হয়।

কে এই হেলেন হেইনস?

হেলেন হেইনস একজন স্বতন্ত্র রাজনীতিক। রাজনীতিতে আসার আগে তিনি নার্স ও গবেষক হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালে প্রথম অস্ট্রেলিয়ার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে আরও দুইবার নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। 

তাঁর ওপর এ হামলার ঘটনায় অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন এই সংসদ সদস্যের সুস্থতা কামনা করেছেন তাঁর স্বজন, সহকর্মী ও সমর্থকেরা।

#নারীএমপি #অস্ট্রেলিয়া #হেলেনহেইনস

চেকপোস্ট

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা, অস্ত্রোপচারে বিচ্ছিন্ন এক পা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত