বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোটগ্রহণের আগেই অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়ে গেছেন ৬ জন পরিচালক প্রার্থী। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করলে বিষয়টি নিশ্চিত হয়।
কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ঢাকা বিভাগ থেকে সাঈদ বিন জামান ও আবদুল্লাহ আল ফুয়াদ, সিলেট বিভাগ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, রংপুর বিভাগ থেকে মির্জা ফয়সাল আমীন এবং রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত।
এছাড়া ক্যাটাগরি-৩ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর হিসেবে মনোনয়ন জমা দেওয়া সিরাজউদ্দিন মোঃ আলমগীরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন।
তবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার আভাস পাওয়া গেছে। এসব বিভাগে পদের তুলনায় একজন করে বেশি প্রার্থী রয়েছেন।
অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে পরিচালক পদে ১২টি আসনের বিপরীতে লড়ছেন ১৮ জন প্রার্থী। এই তালিকায় রয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক ও বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, শানিয়ান তানিম, ইয়াসির মোহাম্মদ ফয়সাল, ওয়াসিফ আহমেদ সালামসহ আরও কয়েকজন।
নির্বাচনের মাধ্যমে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। বাকি দুই পরিচালক মনোনয়ন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ। সব মিলিয়ে ২৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হবে। পরে পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন বিসিবির সভাপতি ও সহ-সভাপতি।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬