বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উৎসাহ দিতে ফাউন্ডেশনের উদ্যোগ

ভূরুঙ্গামারীতে ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আজ

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান আজ বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত হবে।

উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান বিকেল ৩টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হবে। একই দিনে নাগেশ্বরী উপজেলায় সকাল ১১টায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি তাদের সাফল্যের স্বীকৃতি দিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং প্রত্যেক শিক্ষার্থীর একজন করে অভিভাবককে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সমাজে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও মনোযোগী হয়ে পড়াশোনা করতে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন আয়োজকরা।

অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রাম।

#কুড়িগ্রাম_নিউজ #ভূরুঙ্গামারী_সংবাদ #শিক্ষার্থী_সংবর্ধনা

চেকপোস্ট

বুধবার, ২২ জুলাই ২০২৬

ভূরুঙ্গামারীতে ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা আজ

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান আজ বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত হবে।

উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান বিকেল ৩টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হবে। একই দিনে নাগেশ্বরী উপজেলায় সকাল ১১টায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি তাদের সাফল্যের স্বীকৃতি দিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং প্রত্যেক শিক্ষার্থীর একজন করে অভিভাবককে যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং সমাজে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও মনোযোগী হয়ে পড়াশোনা করতে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন আয়োজকরা।

অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রাম।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত