কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা ৪২ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যক্তির কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রাম থেকে অবৈধভাবে মজুদ করা ৪২ বস্তা সার উদ্ধার করে প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন।
অভিযান চলাকালে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে তাদের কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য সারের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ, কৃত্রিম সংকট ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬